ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে তারেক রহমান

ads

গণসংবর্ধনা ও মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাত ৮টা ২০ মিনিটে রাজধানীর গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে পৌঁছেছেন। তিনি সপরিবারে বাসায় প্রবেশ করেন। দুপুর থেকেই গুলশানের এভিনিউ রোডে ভিড় জমিয়ে অপেক্ষা করছিলেন বিএনপির নেতা-কর্মীরা। তারেক রহমান পৌঁছালে উপস্থিত নেতাকর্মীরা উষ্ণ অভ্যর্থনা জানান এবং ‘তারেক রহমান এসেছে, বাংলাদেশ হেসেছে’, ‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়িনাই’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।


তারেক রহমানের আগমন উপলক্ষে ১৯৬ নম্বর বাসের আশপাশের সড়ক বন্ধ রাখা হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছে। এ ছাড়া সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যরা আশপাশের এলাকায় তল্লাশি ও টহল চালাচ্ছেন, যাতে কোনো সমস্যা না হয়।

ads
ads
ads

Our Facebook Page